ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাদ্রাসার সুপার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাদার বাড়ি এলাকার বাসিন্দা ও চাঙ্গিনী আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবুল হাসেম নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে মাওলানা আবুল হাসেমের হার্টের অপারেশন হয়েছে। এ অবস্থায় তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান বা সন্ধান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৪৩৩১৩৪৯ / ০১৮৭৩৩৯১০৯৭
ঠিকানা: মাদার বাড়ি, ১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর আশরাফপুর ইউনিয়ন, কচুয়া, চাঁদপুর।